শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

অস্কারে যুক্ত হচ্ছে নতুন শাখা

বিনোদন ডেস্ক : বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয় সেরাদের হাতে।

এবার আগামী ২০২৬ সাল থেকে ‘সেরা কাস্টিং’ এর জন্য একটি নতুন শাখা চালু করার ঘোষণা দিলো একাডেমি পুরস্কারের আয়োজকরা।

জানা গেছে, গেল কয়েক বছর ধরে কাস্টিং ডিরেক্টররা তাদের কাজের স্বীকৃতির জন্য আবেদন করছেন। শব্দ, পোশাক এবং চুল এবং মেক-আপের মতো অন্যান্য ফিল্ম কারুশিল্প মূলক কাজই তারা করে থাকেন, যেটি যেকোন সিনেমা নির্মাণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সেই অবদানের ভিত্তিতেই একাডেমি পুরস্কারের আয়োজকদের এই সিদ্ধান্ত।

এক বিবৃতিতে একাডেমির কর্তারা বলেছিলেন যে, কাস্টিং ডিরেক্টররা ‘চলচ্চিত্র নির্মাণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে’। এছাড়াও একাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন যে, ‘অস্কারে কাস্টিং এর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যোগ করতে পেরে আমরা গর্বিত।’ তবে ২০২৬ সালের অনুষ্ঠানের আগ পর্যন্ত বিভাগটি চালু করা হবে না। কারণ অগ্রিম পুরস্কার প্রচারাভিযানের পরিকল্পনা আগে করা হয়ে থাকে।

১৯২৭ সাল থেকে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ অস্কারের মোট ১৮টি বিভাগে ১০ হাজারের বেশি সদস্য আছেন।

সম্প্রতি ঘোষণা করা হয়েছে ৯৬তম অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে এবারের অ্যাওয়ার্ড শো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৩টি শাখায় দেওয়া হবে বিজয়ীদের পুরস্কার।

সর্বশেষ পাওয়া সংবাদ