শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

১৪ বছর পর ফের ঢাকায় আসছেন শাহরুখ

বিনোদন ডেস্ক: চলতি বছরেই বাংলাদেশে আসছেন বলিউডের বাদশা শাহরুখ খান। গত বছর শাহরুখের হাত ধরেই প্রথম কোনও হিন্দি ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও যে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া তা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে, দীর্ঘ ১৪ বছর পর এই বছর ফের বাংলাদেশ আসছেন তিনি।

বাংলাদেশের অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী শাহরুখ ভক্তদের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন।

এ প্রসঙ্গে স্বপন বলেন, আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে চলতি বছরই আবার ঢাকায় আসছেন তিনি।

এর আগে ২০১০ সালে বাংলাদেশ এসেছিলেন শাহরুখ খান। ওই সময় কনসার্টে অংশ নিতে শাহরুখের সঙ্গে আসেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অসংখ্য বলিউড তারকা।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন