শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

শাকিবের সিনেমার ৩ মিনিট ফাইট দৃশ্যের খরচ ৭০ লাখ!

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খান নতুন ছবি ‘রাজকুমার’ মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে। এ ছবির মাত্র তিন মিনিটে এক ফাইটের দৃশ্যে খরচ হয়েছে ৭০ লাখ টাকা!

সম্প্রতি ফাইটের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে জানিয়ে ‘রাজকুমার’র পরিচালক হিমেল আশরাফ বলেন, এমন বাজেটে বাংলাদেশে অনেক সিনেমা নির্মিত হচ্ছে। কিন্তু আমরা দর্শকদের বিশ্বমানের ছবি উপহার দেয়ার জন্য আমেরিকা এবং রাশিয়ান ফাইটার রেখেছি!

তিনি বলেন, শাকিব ভাই তার ২৪ বছরের ক্যারিয়ারে এতো রিস্ক নিয়ে ফাইটের শুটিং করেছেন বলে মনে হয় না। তাকে ডামি ইউজ করার জন্য বললেও তিনি নিজেই ঝুঁকিপূর্ণ সব দৃশ্যের অ্যাকশনগুলো সম্পন্ন করেছেন। বাংলা ছবির অ্যাকশন দৃশ্যগুলো দর্শকরা ভারতীয় এবং তামিল ছবির মতো দেখতে চান। হিমেলের মতে, হয়তো তার চেয়ে উন্নত কিছু পাবে দর্শক।

“ভয়ে ছিলাম একটু উনিশ বিশ হলেই তিনি গুরুতর চোট পেতেন। আমাদের শুটিং বন্ধ হয়ে যেতে। কিন্তু শাকিব ভাইয়ের সচেতন সেন্সের কারণে চমৎকারভাবে আমরা ফাইট দৃশ্য শেষ করেছি। আগের ছবি ‘প্রিয়তমা’র অ্যাকশন দেখে অনেকে প্রশ্ন তুলেছেন। আশা করছি এবার সেই সুযোগ থাকবে না। আমরা কতটা মনোযোগী হয়ে ‘রাজকুমার’ করছি সেটা ছবি দেখে দর্শক বুঝতে পারবেন। সেই বিশ্বাস আমরা ‘প্রিয়তমা’ দিয়ে অর্জন করেছি।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে ‘রাজকুমার’ ছবির শুটিং। গেল সপ্তাহে দেশ ছাড়ার আগে হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করবেন। যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। এতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

ছবিতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। তিনি বলেন, ছবিতে অনেক বেশি এন্টারটেনমেন্ট আছে। শাকিব খানের ভরপুর ক্যারিশমা আছে। আমি তার বাবার চরিত্রে অভিনয় করেছি। বাবা ছেলের ইমোশন এবং সন্তানের অস্তিত্বের খোঁজ আছে। ছবিটি করার পর আমার আশাবাদ বেড়েছে। আমার মনে হচ্ছে, দর্শক ‘রাজকুমার’ দেখে যেমন ইমোশনাল হবে, তেমনিভাবে বিনোদিত হবে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন