শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন বিজয়

বিনোদন ডেস্ক : তামিলনাড়ুতে একটি রাজনৈতিক দল চালু গঠন করেছেন দক্ষিণী চলচিত্রের সুপারস্টার বিজয় থালাপতি। যার নাম ‘তামিলগা ভেত্রি কাজগা’ (TVK)। শুক্রবার নিজের দলের নাম ঘোষণা করেন বিজয়। পাশাপাশি এই দিনই নিজের অভিনয় জীবনের ইতি টানা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। আর এই কথা শুনে বেশ অবাক হয়েছে গোটা দেশ।

তামিলগা ভেত্রি কাজগা দলের বাকি সদস্যরা অভিনেতাকে দলকে সভাপতি নির্বাচিত করেছে। পুরোপুরিভাবে দলকে সময় দেওয়ার জন্যই বিজয় জানান, পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হওয়ার জন্য দুটি চলচ্চিত্র শেষ করার পরে সিনেমা ছেড়ে দেবেন তিনি। একটি বিশদ বিবৃতিতে তাঁর রাজনৈতীক দল এবং তাঁর চলচিত্র জীবনের খুটিনাটি জানিয়েছেন অভিনেতা।

তাঁর এই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার মতে, রাজনীতি আমার জন্য অন্য যেকোনও কাজ নয়। এটি একটি পবিত্র কাজ। শুধু উচ্চমানের রাজনীতি নয়, আমার পূর্বসূরিদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে আমাকে। আমি নিজেকে প্রস্তুত করছি মানসিকভাবে। রাজনীতি কোনো শখ নয়। এটা আমার গভীর ইচ্ছা। আমি নিজেকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে চাই। তাই আমি আরও একটি চলচ্চিত্র সম্পূর্ণ করব যেটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এরপর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে উঠব। এভাবেই তামিলনাড়ুর মানুষের কাছে আমার ঋণের মূল্য আমি দিতে চাই।‘

image-11

দলের রেজিস্ট্রেশনের আগে, দলের সাধারণ পরিষদের প্রায় দুই শতাধিক সদস্য বৈঠকে অংশ নেন। দলের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকেও নিয়োগ করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। কাউন্সিল, বিজয়কে দলের নাম ও নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং নির্বাচনী রাজনীতিতে নামতে অনুমতি দিয়েছে। তাঁর দলের সদস্যরা ২০২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

আমি মারা যাইনি, বেঁচে আছি, জানালেন পুনম পাণ্ডে

যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব খান

‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ