শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

ইরানে মুক্তি পেল জয়ার ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক : ঢাকার চলচ্চিত্র উৎসবের পর এবার ইরানের ফজর চলচ্চিত্র উৎসবেও উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্দা উঠেছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আগামী ১১ ফেব্রুয়ারি পর্দা নামবে এ উৎসবের।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।

ইরানের তেহরানের হলে সিনেমাটি প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। এ সময় উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান এবং অভিনেত্রী জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।

ইরানে জয়ার সিনেমার প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন দেশটিতে অবস্থানরত বাংলা ভাষাভাষিদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিনদেশে নিজ দেশের সিনেমা ও তারকাদের দেখতে পেয়ে উচ্ছ্বসিত তারা। কেউ কেউ আবার ভালো লাগার সেই অনুভূতি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ২০২২ সালে মাসা আমিনির হত্যাকাণ্ড ও গত বছর ইরানের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক ভালো সিনেমা কলাকুশলী অংশগ্রহণ করেননি ফজর চলচ্চিত্র উৎসবে। তবে এবার অংশ নিয়েছেন অনেকেই।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন