শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

‘মুজিব একটি জাতির রূপকার’ অডিয়েন্স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কৃত

বিনোদন ডেস্ক : দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি অডিয়েন্স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ জানুয়ারি শুরু হয়। ৯ দিনব্যাপী এই উৎসবে ৭৫টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ২৮ জানুয়ারি উৎসবের পর্দা নামে এবং বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Imported from WordPress: image-97.png

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে এবারের আসরে ৭৪টি দেশের ২৫২ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি। উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয় জাতীয় যাদুঘরের বঙ্গমাতা ফজিলাতু নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানোরোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও ইউমেন্স ফিল্ম সেশন-এ প্রদর্শিত হয় ছবিগুলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় বাঙালি অভিনেত্রী শর্মিলী ঠাকুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ঢাকাস্থ চিনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ইউ লিওয়েন।

উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য শাহরিয়ার আলম ও উৎসব পরিচালক রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।

উৎসবের সমাপনী দিনের উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ভারতীয় বাঙালি অভিনেত্রী শর্মিলী ঠাকুর, ভারতীয় প্রখ্যাত শিল্পী অঞ্জন দত্ত, সংসদ সদস্য শাহরিয়ার আলম, রেনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বিভিন্ন দেশ হতে উৎসবে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন