শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক: চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের পুষ্পার সিক্যুয়াল। যার শিরোনাম ‘পুষ্পা: দ্য রুল’।

সোমবার (২৯ জানুয়ারি) নির্মাতারা একটি বিশেষ পোস্টারসহ সিনেমাটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। ‘পুষ্পা ২’ যার শিরোনাম রাখা হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’, এ বছর ১৫ আগস্ট একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’ পোস্টারটি শেয়ার করে লিখেছে, ‘২০০ দিনের মধ্যে রাজত্ব শুরু হবে।

২০২১ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের। এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা।

পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির। এবার পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সুকুমারের লেখা ও পরিচালনায় ‘পুষ্পা : দ্য রুল’-এ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রশ্মিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। দ্বিতীয় কিস্তিতেও এরা প্রধান ভূমিকায় থাকবেন বলে জানা যাচ্ছে। তবে সঙ্গে থাকছেন আরো নতুন কিছু মুখ।

আরও পড়ুন:

সেরা টিকটকার হলেন আয়মান-মুনজেরিন

‘শিষ্যকে’ পিটিয়ে তোপের মুখে রাহাত ফতেহ আলী

কলকাতার চেয়ে বাংলাদেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে: স্বস্তিকা

সর্বশেষ পাওয়া সংবাদ