শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

‘শিষ্যকে’ পিটিয়ে তোপের মুখে রাহাত ফতেহ আলী

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। যার গানে বুঁদ হয়ে থাকেন সারাবিশ্বের শ্রোতা-দর্শকরা। শুধু নিজ দেশেই নয়, বলিউডেও ব্যাপক খ্যাতি রয়েছে তার। তবে এবার ন্যক্কারজনক এক ঘটনায় খবরের শিরোনামে উঠে এলো এই গায়কের নাম।

নিজের শিষ্যকে পিটিয়ে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল বিখ্যাত এই সংগীতশিল্পী। খ্যাতিমান গায়কের এমন কাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ নেটিজেনরা। পাশাপাশি তীব্র সমালোচনাও করছেন রাহাতের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ভিডিওটি শেয়ার করেছেন পাকিস্তানি সাংবাদিক গোলাম আব্বাসি শাহ। আর সেখানেই এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ওই সাংবাদিক লিখেছেন, ‘বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী তার শিষ্যকে মারধর করছেন।’ আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই কড়া সমালোচনার মুখে পড়েন রাহাত।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ঘাড়ে চেপে ধরে বেধড়ক মারধর করছেন আরেক ব্যক্তি। এরপর লোকটির মুখে থাপ্পড় মারেন। এর মাঝে মারধর করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বোতল কোথায়।

রাহাতের ব্যবহার নিয়ে যখন নেটদুনিয়ায় জোর চর্চা চলছে, তখনই নতুন আরেকটি ভিডিও দিয়ে সাফাই গেয়েছেন এই গায়ক। এই ভিডিওতে তিনি বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজার করে ভালোবাসা দিই, আর ভুল করলে তাকে শাস্তি দিই।’

এ ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তিও রাহাত ফতেহ আলীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি আমার বাবার মতো। তিনি আমাদের অনেক ভালোবাসেন। যারা এই ভিডিও ছড়িয়েছেন, তারা আমার ‍ওস্তাদের মানহানি করার চেষ্টা করছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

https://twitter.com/i/status/1751266851450179696

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন