সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

ট্রাক প্রতীক পেয়ে যা বললেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ট্রাক’। এ আসনের নির্বাচনের অন্য কোনো প্রার্থী ট্রাক প্রতীক না চওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাকে সরাসরি এ প্রতীক বরাদ্দ দিয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ট্রাক।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া মাহিয়া মাহি বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এ এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।

তিনি বলেন, ‘আমি এই আসনে পিছিয়ে পড়া তরুণ ও নারী ভোটারদের আত্মসম্মান ফিরিয়ে দেব।’

প্রতীক পেয়ে মাহি তার ফেসবুকে লিখেছেন, ‘ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরবো। আমার মার্কা ট্রাক।’

তিনি আরও বলেন, ‘শোষক, জমিদার আর অহংকারী নেতা আত্মমর্যাদা, উন্নয়ন ও গণতন্ত্রের মূল বাধা।’

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৭ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার