সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

মঙ্গলবার শুরু হচ্ছে ‘রাজকুমার’র শুটিং

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি “রাজকুমার”। এই সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শনিবার (৯ ডিসেম্বর) সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি।

রোববার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের মাঝে হাজির হন এই দুই তারকা।

রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন শাকিব খান। ছবিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে শাকিব লিখেছেন, রাজকুমার আসছে।

Imported from WordPress: image-11.png

রাজকুমার সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বললেন, ‌‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।’

জানা গেছে, আগামীকাল ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে রাজকুমার সিনেমার শুটিং। সিনেমার নির্মাতা হিমেল আশরাফ জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে সিনেমাটির শুটিং শেষ হবে। রাজকুমার মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।

বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

প্রসঙ্গত, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে রাজকুমার।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার