সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী শুভশ্রী

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আগেই জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ রাজ-শুভশ্রীর দরজায় কড়া নাড়ছে। এজন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভশ্রীকে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আজ অথবা আগামীকাল দ্বিতীয় সন্তানের মা হতে পারেন শুভশ্রী।’

আজ সকালে শুভশ্রীর সঙ্গে তোলা সেলফি পোস্ট করে রাজ চক্রবর্তী লিখেন, ‘ভেরি গুড মর্নিং’। শুভশ্রীর ইনস্টাগ্রামে চোখ বোলালে দেখা গেল রাজের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন নায়িকা। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পের দিকে! হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই ছবি তুলেন তারা। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ১০ মাস।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার