সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

আওয়ামী লীগের মনোনয়ন পাননি যে তারকারা

বিনোদন ডেস্ক : রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। তবে সেই তালিকা থেকে ঝরে পড়েছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী। মনোনয়ন ফরম কিনেও চলচ্চিত্র জগতের অনেকেই বাদ পড়েছেন।

তাদের মধ্যে রয়েছেন-অভিনেতা সিদ্দিকুর রহমান, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, শাকিল খান ও ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা, রোকেয়া প্রাচী, কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তবে এ আসন থেকে দলটির মনোনয়ন পাননি তিনি। এ আসনে সরদার মোহাম্মদ খালেদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। কিন্তু ঢাকা-১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ আরাফাতকে মনোনয়ন দিয়েছে দলটি।

অন্যদিকে, টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুর রাজ্জাককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এই দুই অভিনেতার বাইরে আলোচনায় থেকেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

এদিকে, বাগেরহাট-৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। তবে সেই আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন হাবিবুন নাহার।

অন্যদিকে, ঝিনাইদহ-১ আসন থেকে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা। তিনিও প্রথমবার মনোনয়ন কিনেও ব্যর্থ হয়েছেন। এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন বজলুল হক হারুন।

ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনয়শিল্পী, সংগঠক ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচী।

জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

প্রসঙ্গগত, অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী-২, ঢাকা-১০ আসন থেকে চিত্রনায়ক ফেরেদৗস আহমেদ ও মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার