সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

ওয়েব সিরিজে মৌসুমী-হাসান জাহাঙ্গীরের নতুন জুটি

বিনোদন ডেস্ক : সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে আগেই অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ১৮ই নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল ৩ টা ৪০ মিনিটে ২ বছরের কন্টাকে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন মৌসুমী। তবে বিয়েটি ছিল একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। ‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকারাও। অসহায় মানুষের সহায়তা করা – ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমিকে। মৌসুমির চরিত্র কে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন । তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ – আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।

হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ার এর বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে। বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ এবং এনটিভির ‘প্রবাসী পরিবার’ সিরিয়াল দুটিতে নিয়মিতভাবে অভিনয় করছেন এই অভিনেতা । হাসান জাহাঙ্গীর দেশে ফিরেই সিনেমা নির্মাণের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার