সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

‘থ্রি ইডিয়টসের থেকে ১০০ গুণ ভালো সিনেমা ডাঙ্কি’!

বিনোদন ডেস্ক : বক্স অফিসের নিরিখে এই বছরটা শুধুমাত্র শাহরুখ খানের। কিং খানের অতিবড় সমালোচকও তা অস্বীকার করতে পারবেন না। বলিউডের সর্বকালের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন বাদশা। তবে এখনও বছর শেষ হয়নি। বছরের শেষে তিনি আবারও আসছেন বড়পর্দায়। ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ডাঙ্কি’।

এই প্রথম রাজকুমার হিরানির পরিচালনায় অভিনয় করবেন তিনি। ছবি নিয়ে ইতোমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। এরই মাঝে ছবির রিভিউ দিয়ে দিলেন পরিচালক ও কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।

ডাঙ্কির কাস্টিং ডিরেক্টর যিনি নিজেও একজন পরিচালক, সেই মুকেশ ছাবরা ইতোমধ্যেই দেখেছেন ডাঙ্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন আমি ডাঙ্কির স্ক্রিপ্ট পড়ি, তখনই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যদি আপনি থ্রি ইডিয়টস ভালোবাসেন তাহলে ডাঙ্কি তার থেকে ১০০ গুণ ভালো। যখনই আমি চিত্রনাট্য পড়েছি, তখনই কেঁদেছি।’

ছবি ঘিরে প্রত্যাশা প্রসঙ্গে মুকেশ ছাবরা বলেন, ‘এই ছবি সব রেকর্ড ভেঙে দেবে। ফিল্ম মেকিংয়ের অন্যই লেভেলে পৌঁছেছেন রাজকুমার হিরানি। যেমনভাবে আমরা হৃষিকেশ মুখার্জির আনন্দকে মনে রেখেছি সেরকমই আগামী বহু বছর ডাঙ্কিকে নিয়ে মানুষ কথা বলবে। আমার হৃদয়ের প্রতি কণা থেকে তাই মনে হচ্ছে।’

শোনা যায় বারংবার ছবির পরিকল্পনা করেও একসঙ্গে কাজ করা হয়নি রাজকুমার হিরানির। মুন্নাভাই এমবিবিএস থেকে থ্রি ইডিয়টস, দুই আইকনিক চরিত্রের অফার পেয়েছিলেন শাহরুখ। সময়ের কারণে সেই সব ছবি করে উঠতে পারেননি সুপারস্টার। কিন্তু এরপর যখন একের পর এক ফ্লপ ছবির মুখ দেখেন তখন ফের রাজকুমার হিরানিরই শরণাপন্ন হন শাহরুখ। তখন শাহরুখকে ডাঙ্কির স্ক্রিপ্ট শোনান পরিচালক।অবশেষে একসঙ্গে ফিরছেন তাঁরা।

প্রসঙ্গত, অভিবাসন সমস্যা নিয়ে তৈরি রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। জওয়ান ও পাঠান ছবির পর একেবারে অন্য অবতারে ডাঙ্কিতে দেখা যাবে শাহরুখ খানকে। শাহরুখ অভিনীত চরিত্রটির ইংল্যান্ডে বেআইনি অনুপ্রবেশ নিয়েই কাহিনী আবর্ত হয়েছে। এই ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নুকেও।এছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল ও বোমান ইরানিকে। লন্ডন, কানাডা, তুরস্ক থেকে শুরু করে কাশ্মীরে শ্যুটিং করতে দেখা গিয়েছে তাঁদের। ইতোমধ্যেই দর্শকদের মনে ঝড় তুলেছে টিজার ও ছবির গান ‘লুট পুট গয়ে’। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডাঙ্কি’।
সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার