সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব:

আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবার ভিন্ন আঙ্গিকে হাজির হচ্ছে। জনপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর সঙ্গে যুক্ত হয়ে তারা রুপালি পর্দায় নতুন এক যাত্রা শুরু করেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।
 
দর্শকদের কাছে বিষয়টি বিশেষভাবে আকর্ষণীয় লেগেছে যে, দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংক এবার সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। পরিচালক তানিম নূরের সঙ্গে ইউসিবির এই উদ্যোগটি ঢালিউডে ব্যাংকটির প্রথম বড় অংশীদারত্ব, যার মাধ্যমে তরুণ ও পরিবারভিত্তিক দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় ইউসিবি।
 
ইউসিবি এই সিনেমার টাইটেল স্পন্সর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২০২৫ সালের জনপ্রিয় সিনেমা ‘উৎসব’-এর নির্মাতাদের নতুন কাজ। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শরিফুল ইসলাম রাজসহ আরও অনেক পরিচিত মুখ।
 
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমরা চাই নতুন প্রজন্মের সঙ্গে আরও সহজভাবে যুক্ত হতে। ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো একটি পারিবারিক গল্পের সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব আমাদের মূল্যবোধ—সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাকে তুলে ধরে।”
 
পরিচালক তানিম নূর বলেন, “এই সিনেমাটি মূলত মানুষের গল্প—সম্পর্ক, স্মৃতি আর মানবিকতার গল্প। ইউসিবির মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে করে ভালো গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।”
দর্শকদের জন্য সুখবরও আছে। ইউসিবি তাদের গ্রাহকদের জন্য সিনেমা দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে বিশেষ সুবিধা আনছে। এর মধ্যে রয়েছে সিনেপ্লেক্সে টিকিট কেনার ক্ষেত্রে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইউসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।
 
ইউসিবি প্রযোজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার