মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বিনোদন

ঈদে মুক্তির ছাড়পত্র পেল ৫ সিনেমা

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। সিনেমাগুলো হলো—‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’।
 
সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিতে আর কোনো বাধা থাকছে না।
 
এবারের ঈদে ভিন্ন ভিন্ন গল্প ও ঘরানার এই পাঁচটি সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের সিনেমায় নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের যে প্রবণতা দেখা যাচ্ছে, এই ছবিগুলোও সেই ধারার অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
 
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। তার সঙ্গে অভিনয় করেছেন ফারিণ, জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।
 
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ। রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত।
 
অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। আর মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ দেখা যাবে সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

এই সম্পর্কিত আরো