সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: - মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার দর্শক মজেছে ‘চক্র ২’-এ: - চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে
বিনোদন

ইকরার আত্মহত্যা: আলভী ও তিথির বিরুদ্ধে মামলা

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী, তার মা ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
রবিবার (১ মার্চ) ঢাকার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী। 
 
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ওসি জানিয়েছেন, এই মামলায় শুধু জাহের আলভী নন, তাঁর মাকেও আসামি করা হয়েছে। এছাড়া পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে মামলার নথিতে। পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত  শুরু করেছে। পুলিশ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।
 
দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে গত ২৮ ফেব্রুয়ারি অভিনেতা আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেন। এ আত্মহত্যার জন্য ইকরার স্বামী ও অভিনেতা আলভীকে দোষী মনে করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
 
এ ঘটনায় ইকরার পরিবারের দাবি, আত্মহত্যার আগে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। তাকে আত্মহত্যার পথে ঠেলে দেন তার বিশ্বাসভঙ্গকারী স্বামী আলভী।
 
ইকরার পরিবারের আরও দাবি, একমাত্র মেয়ের আত্মহত্যার পেছনে দায়ী তার শাশুড়ি ও স্বামী আলভীর পরকীয়ার সঙ্গী অভিনেত্রী তিথি। অভিযুক্ত আসামিদের সুষ্ঠু বিচারের দাবি জানায় পরিবারটি।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করে। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
 
ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
 
 

 

এই সম্পর্কিত আরো

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

দর্শক মজেছে ‘চক্র ২’-এ: চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন

অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে