সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: - মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার দর্শক মজেছে ‘চক্র ২’-এ: - চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে
বিনোদন

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর 'জ্যাজ সিটি'

বলিউডে অভিষেক হচ্ছে ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভর। বলিউড ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এ নায়ককে। অবশেষে জানা গেল আলোচিত এ ওয়েব সিরিজের মুক্তির তারিখ।
 
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছে, রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।
 
সিরিজটি পরিচালনা করেছেন বলিউডের চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষায়ও মুক্তি পাচ্ছে সনি লিভের কোনো সিরিজ- যা বাংলাদেশের দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে।
 
‘জ্যাজ সিটি’র কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে। ট্রেলারে তার একাধিক ভিন্ন রূপ ইতোমধ্যে দর্শকের কৌতূহল বাড়িয়েছে। গল্পের মূল আবর্তন এই চরিত্রকে ঘিরেই।
 
শুভ জানিয়েছেন, এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সংগীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগীত, সংলাপ ও নীরবতার সমন্বয়ে নির্মিত হয়েছে সিরিজটির আবহ।
 
জানা গেছে, এই সিরিজে শুভ অভিনয় করেছেন বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— চারটি ভাষায়। সিরিজটির পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। সেই সময়ের টানাপোড়েন, পরিবর্তন ও মানবিক দ্বন্দ্ব উঠে এসেছে কাহিনিতে।
 
সিরিজে শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে।
 
সব মিলিয়ে ‘জ্যাজ সিটি’ শুধু আরিফিন শুভর বলিউড অভিষেকই নয়, বরং বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত একটি আন্তর্জাতিক মানের রাজনৈতিক থ্রিলার হিসেবেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১৯ মার্চ মুক্তির পরই বোঝা যাবে, বলিউডে শুভর এই যাত্রা কতটা সফল হয়।
 
 

এই সম্পর্কিত আরো

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর আসামি গ্রেফতার

দর্শক মজেছে ‘চক্র ২’-এ: চক্র ২ এর প্রশংসা চারদিকে, সাফল্য উদযাপন

অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ করদাতার

এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

টানা তিন দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস ও বন্দরে