সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

বিজয় সেতুপতির সঙ্গে জয়া আহসান

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি পাড়ি দিয়েছেন বলিউডেও। বুধবার (২২ নভেম্বর) গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় জয়া অভিনীত প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার। ইতোমধ্যেই গোয়ায় হাজির অভিনেত্রী। সেখানেই তাঁর একটি নতুন ছবি ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা।

গত সোমবার ইফির ৫৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন জয়া। সঙ্গে ছিলেন ‘কড়ক সিং’ পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও সঞ্জনা সাংঘি। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি ভিডিয়োতে জয়া আহসানের সঙ্গে দেখা যায় প্রযোজক-পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষালকে। এদিনই দক্ষিণী সুপারস্টার অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে একটি ছবি তুলেছেন জয়া। সেই ছবি দেখেই শুরু হয়ে জল্পনা, তাহলে কি এবার দক্ষিণের ছবিতে দেখা যাবে জয়াকে?

গোয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির ছিলেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। শুধু তামিলই নয়, তেলুগু, মালয়ালাম, কন্নড় ছবিতেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা। শাহরুখ খানের সঙ্গে প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ এর হাত ধরে তিনি এখন খ্যাতির শীর্ষে। এছাড়াও হিন্দি ওয়েব সিরিজ ‘ফরজি’তে নজর কেড়েছেন অভিনেতা। সর্বভারতীয় এই তারকার সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘বিজয় সেতুপতি স্যারের সঙ্গে। আইএফএফআই মোমেন্ট।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন এসডি রুবেল

চতুর্থ বিয়ে করলেন নোবেল

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার