সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু যমজ সন্তানের মা হয়েছেন। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।

শিমুকে শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা আরও লেখেন, তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন সুমাইয়া শিমু। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন এ অভিনেত্রী। এদিকে শিমুর বর নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস সম্পন্ন করেছেন।

টেলিভিশন পর্দায় শিমুর অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। কাজের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন তিনি।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার