সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

আজ দেশে ফিরছেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরছেন শাকিব খান। গত ২৪ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে যান তিনি । আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও অন্য অভিনেতা-অভিনেত্রীরা। ২৭ অক্টোবর থেকে ‘দরদ’ ছবির একটানা শুটিং করেন শাকিব খান।

আজ (১৮ নভেম্বর) শনিবার ভারত থেকে ঢাকায় ফিরবেন শাকিব খান। শাকিবের ঢাকা ফেরার কথা জানিয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছে অনন্য মামুন লিখেছেন, দরদের শুটিং শেষে কাল শাকিব ভাই সাড়ে ৩টায় অবতরণ করবেন ঢাকায়।

অনন্য মামুনের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা এটি। বাংলাদেশি অভিনেতা হিসেবে প্রথমবার প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করছেন শাকিব খানও। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

এদিকে গত বৃহস্পতিবার রাতে একটি স্থিরচিত্র শেয়ার করেন অনন্য মামুন। সেখানেই শাকিব-সোনালকে নজরকাড়া রূপে দেখা গেছে। ছবিতে সোনালকে জড়িয়ে ধরে আছেন শাকিব। এই স্থিরচিত্রটি মূলত ছবির একটি গানের। গানটি লিখেছেন জাহিদ আকবর। কণ্ঠ দিয়েছেন বালাম।

বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারত থেকে ‘দরদ’ প্রযোজনা করছে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। সিনেমাটির হিন্দি নাম দেওয়া হয়েছে ‘দার্দ’। ১০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণাধীন এ সিনেমাতে শাকিব-সোনালের সঙ্গে থাকছেন বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, ইমতু রাতিশসহ অনেকে।

২০২৪ সালে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পেতে পারে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার