সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নোনা পানি’

বিনোদন ডেস্ক : ৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৈয়দা নিগার বানু নির্মিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি মনোনীত হয়েছে। আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের আয়োজনে উৎসবটি কলকাতায় অনুষ্ঠিত হবে। এ উৎসবের ‘এশিয়া সিলেক্ট’ বিভাগে ‘নোনা পানি’ চলচ্চিত্রটির ‘ওয়াল্ড প্রিমিয়ার’ হবে।

বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েসন্ লিমিটেড প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যাদের গল্প সিনেমায় তেমনভাবে উঠে আসে না।

চলচ্চিত্রের পরিচালক সৈয়দা নিগার বানু বলেন, ‘নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের, কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব মধ্য দিয়ে চলচ্চিত্রটি ‘ওয়াল্ড সিনেমা’য় যাত্রা শুরু করল। আমরা আশা করছি, বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন নোনা পানি দেশের সাধারণ মানুষের অবলা গল্পটি বিশ্ববাসির কাছে পৌঁছে যাবে।’

আবুল খায়ের লিটু প্রযোজিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরেয়েশী, সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল। এতে অভিনয় করেছেন, বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমূখ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুলোতে সিনেমাটির পরিবেশনা করছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

আরও পড়ুন:

“আত্মহত্যা” নিয়ে যা বললেন তানজিন তিশা

ভক্তকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নানা পাটেকর

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার