সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন
advertisement
বিনোদন

মারা গেছেন গিটার জাদুকর খ্যাত জেফ বেক

বিনোদন ডেস্ক : ব্রিটিশ কিংবদন্তি গিটারিস্ট ও গিটার জাদুকর খ্যাত জেফ বেক আর নেই। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিবিসির সংবাদে এ তথ্য জানা গেছে।

জেফ বেকের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জেফ বেক আর আমাদের মাঝে নেই। তাকে হারিয়ে আমরা ভীষণ শোকাহত।’

জানা গেছে, সম্প্রতি জেফ বেক হঠাৎ ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত হন। এরপর তিনি গতকাল মারা যান।

জেফ বেক ষাটের দশকে হেভি মেটাল, জ্যাজ-রক মিউজিক জনপ্রিয় করতেও ব্যাপক ভূমিকা রাখেন।

জেফ বেক তার ক্যারিয়ারের শুরুতে ইয়ারবার্ডস ব্যান্ডের সঙ্গে গিটার বাজান। এর অনেক পরে তিনি আলাদাভাবে একক পরিবেশনায় মন দেন। এভাবে তিনি ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

উল্লেখ্য, মিউজিকে অসামান্য অবদান রাখার জন্য জেফ বেক আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার সবশেষ একক অ্যালবাম ‘লাউড হেইলার’ ২০১৬ সালে মুক্তি পায়। এছাড়া গত বছর জনি ডেপের সঙ্গে যৌথ অ্যালবাম ‘১৮’ মুক্তি পায়।

সর্বশেষ পাওয়া সংবাদ