সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

শ্রেয়া ঘোষালের সঙ্গে গাইবেন আসিফ

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে প্রথমবারের মতো একটি দ্বৈত গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর গানটিতে কণ্ঠ দেবেন শ্রেয়া।

সোমবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি আসিফ নিজেই নিশ্চিত করেছেন।

পোস্টে আসিফ লেখেন, সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ‘মিলন’ নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভালোলাগার তালিকায় আছে।

তিনি আরও লেখেন, শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সাটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।

আসিফ জানান, ২৪ নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দি গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। কয়েক দিন ধরে তিনি অসুস্থ। সুস্থ হলেই মুম্বাই গিয়ে গানের রেকর্ডে অংশ নেবেন। আসিফ আশা করছেন, ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবেন তিনি।

আসিফের পোস্ট থেকে জানা যায়, গানটি লিখেছেন রবি বাসনেত। সুর-সংগীত করছেন রাজীব রায় চৌধুরী ও মনতোষ দেঘরিয়া। ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিকের ব্যানারে প্রকাশ হবে গানটি।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার