বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু সারাদেশে অবৈধ মজুদকৃত ৩ লক্ষ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর নিউইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ
বিনোদন

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা, সংগীতশিল্পী নিলয় আহমেদ।

সংবাদমাধ্যমে অভিনেত্রীর পারিবারিক জানিয়েছে, ডায়াবেটিসসহ দীর্ঘদিনের অসুস্থতায় জাহানারা ভূঁইয়ার দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু গীতিকার হিসেবে। স্বামী মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ সিনেমাতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎমা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করেন। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি সিনেমা, যার মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ অন্যতম।

জাহানারা ভূঁইয়া প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন। স্বাধীনতার পর নারী নির্মাতাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। তার পরিচালিত ‘সিঁদুর নিও না মুছে’ সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তির মুখ দেখেনি।

জাহানারা ভূঁইয়ার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকারাই শোক প্রকাশ করেছেন। জাহানারা ভূঁইয়া মরদেহ কোথায় সমাহিত করা হবে, সে ব্যাপারে এখনো তার পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও পড়ুন:

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

এবার চলচ্চিত্র ছাড়ছেন অনন্ত জলিল

এই সম্পর্কিত আরো

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

সারাদেশে অবৈধ মজুদকৃত ৩ লক্ষ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

নিউইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ