বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু সারাদেশে অবৈধ মজুদকৃত ৩ লক্ষ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর নিউইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ
বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বরিশাল থেকে সিআইডির বিশেষ দল অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেফতার করে। তৌহিদ আফ্রিদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার ১১ নম্বর আসামি।

এতে আরও বলা হয়, একই মামলার ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘রোববার সন্ধ্যায় ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে।’

তিনি আরও জানান, ‘আসামিকে নিয়ে আভিযানিক টিম ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে জানা যাবে।’

এই সম্পর্কিত আরো

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

সারাদেশে অবৈধ মজুদকৃত ৩ লক্ষ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

নিউইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ