বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু সারাদেশে অবৈধ মজুদকৃত ৩ লক্ষ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর নিউইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ
বিনোদন

ফারুকীর অস্ত্রোপচার সম্পন্ন, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

বিনোদন ডেস্ক: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন।

রোববার (১৭ আগস্ট) রাতে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থার আপডেট জানিয়ে উপদেষ্টার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিশা লেখেন, ‘আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সফরে কক্সবাজার এসেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে তাকে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, উপদেষ্টার কক্সবাজারে কয়েকটি কর্মসূচি ছিল, যা অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে। কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।

এই সম্পর্কিত আরো

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

সারাদেশে অবৈধ মজুদকৃত ৩ লক্ষ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

নিউইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ