বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
বিনোদন

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার’

বিনোদন ডেস্ক : আগামী ৩১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি। আজমেরী হক বাঁধন অভিনীত ঈদুল আজহায় মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল ‘এশা মার্ডার: কর্মফল’।

প্রথমে ২৪ জুলাই মুক্তির পরিকল্পনা থাকলেও রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে তা পিছিয়ে যায়। এবার প্রেক্ষাগৃহ পেরিয়ে সিনেমাটি পৌঁছাতে যাচ্ছে দেশের ঘরে ঘরে।

সানী সানোয়ার নির্মিত এই থ্রিলারে একের পর এক তিনজন নারী খুনের তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। সব হত্যাকাণ্ড ঘটেছে ভালোবাসা দিবসের পর, প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে ধর্ষণের নির্মমতা। রহস্যময় সেই খুনি কে? আর ধর্ষকই বা কে?

এই লিনা চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। পুলিশের ভূমিকায় এটাই তাঁর প্রথম কাজ।

এক সাক্ষাৎকারে বাঁধন বলেছিলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করি। আর এটি এমন একটি চরিত্র, যেটা যে কোনও অভিনেত্রী করতে চাইবে। কোনও মেয়ে চরিত্র প্রোটাগনিস্ট—এমনটা আমাদের দেশে হয় না বললেই চলে। সাধারণ দর্শক তো বটেই, আমি দেশের সব পুলিশকে এই সিনেমাটি দেখার অনুরোধ করছি।’

‘এশা মার্ডার: কর্মফল’-এ আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ ও পূজা ক্রুজ।

আরও পড়ুন:

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল