শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
বিনোদন

প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন: রিনা খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেত্রী রিনা খান। ব্যক্তিগত জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন এই অভিনেত্রী। তার ছেলের বিরুদ্ধে মামলাও করেছে আওয়ামী লীগের লোকজন। এ নিয়ে একাধিকবার কথা বলেছেন রিনা খান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রিনা খানকে একটি সাইকেল উপহার দিয়েছিলেন। সেই স্মৃতি তার হৃদয়ে এখনো ঝলমলে। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান রিনা খান।

রিনা খান বলেন, “আমি তখন স্কুলে পড়ি। মিরপুর শাহ আলিতে আমাদের বাড়ি। সবরকম খেলাধুলাতে অংশ নিই। বিশেষ করে আমি সাইক্লিস্ট ছিলাম। ১৯৭৮ সালের কথা। বাংলাদেশ অলিম্পিকের আয়োজন সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হই। তখন আমাদের বঙ্গভবনে ডাকা হয়। সেখানে গেলাম। দেখা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে।”

পরের ঘটনা বর্ণনা করে রিনা খান বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে বললেন, ‘খুকি তুমি কী চাও?’ আমি সাইক্লিং করি, কিন্তু আমার ভালো একটা সাইকেল নেই। আমি বললাম, আমি একটা সাইকেল চাই। তিনি বললেন, ‘ঠিক আছে তোমাকে ভালো সাইকেল দেব।’ এরপর জাপান থেকে ৬টা সাইকেল আনা হয়। সেখান থেকে আমাকে একটা সাইকেল উপহার দেন।”

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তিনি মূলত খলচরিত্রে অভিনয় করেন। খল চরিত্র ছাড়াও বিভিন্ন চরিত্রেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে ছোট পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল