সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

আমারও কিছু ভুল ছিল: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। ভালোবেসে বিয়ে করে সংসার জীবন বেশ ভালোই কাটছিল তাদের। কিন্তু পুত্র সহজের জন্মের পর তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।

তবে দীর্ঘ ছয় বছর পর সব অভিযোগ, মান-অভিমান দূরে ঠেলে ফের একসঙ্গে সংসার শুরু করেছেন রাহুল-প্রিয়াঙ্কা। কিন্তু তাদের সেই ভাঙা সংসার পুনরায় জোরা লাগানোর ব্যাপারে ছিল আইনি জটিলতা। আদালত থেকে সেই সমস্যারও সমাধান হয়েছে।

জানা গেছে, ছেলে সহজের কথা ভেবেই নতুন করে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলেন রাহুল-প্রিয়াঙ্কা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পুরোনো সংসার নতুন করে গোছানোর অনুভূতির শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রী বলেন, বন্ধুত্বের সম্পর্ক থেকে ধীরে ধীরে প্রেম হয় আমাদের। প্রচন্ড ঝামেলা করেছি। কিন্তু দম্পতি হিসেবে হয়তো সম্পর্কটা ঠিকভাবে সেই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে পরস্পরের প্রতি সম্মান ছিল।

দাম্পত্য জীবনে প্রিয়াঙ্কারও কিছু ভুল ছিল, সেটা স্বীকার করে প্রিয়াঙ্কা বলেন, ৬ বছর পর আবার একসঙ্গে পূজা কাটালাম। কিন্তু এটা ঠিক নয়। কারণ গত কয়েক বছরও আমরা একসঙ্গে পূজা কাটিয়েছি।

তিনি আরও বলেন, এখানেই সহজের প্রসঙ্গ চলে আসে। একটা সময় একে অপরকে দোষারোপ করেছি। কিন্তু আমি বুঝেছি যে, আমারও কিছু ভুল ছিল। এখন সেই ভুলগুলো আর না করার চেষ্টা করছি। রাহুলও অনেক পরিণত হয়েছে। তাই ওকে আর একটা সুযোগ দিতে চাই।

এর আগে ভারতীয় গণমাধ্যমে রাহুল বলেছিলেন, আমরা একসঙ্গে সংসার করছি। খুব শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল দুই পক্ষের, সেটা মিটমাট হলো। স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।

প্রসঙ্গত, দাম্পত্য জীবনের টানাপোড়েনে পাল্টাপাল্টি অভিযোগ করে বহুবার খবরের শিরোনাম হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। পরে পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। বর্তমানে ফের সংসার জীবনে ফিরে বেশ সুখেই দিন কাটাচ্ছেন এই তারকা দম্পতি। সূত্র- আনন্দবাজার।

আরও পড়ুন:

বাজারের সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ: ওমর সানী

১০ নভেম্বর মুক্তি পাচ্ছে আদর-সায়মার ‘যন্ত্রনা’

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার