সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

ভাইরাল রাশমিকার ডিপফেক ভিডিও

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণের ‘পুষ্পা’ থেকে বলিউডের ‘অ্যানিমেল’; বড় বড় সব প্রজেক্ট তার হাতে। কিন্তু এই কর্মমুখর জীবনে হঠাৎ প্রযুক্তির অপব্যবহারের শিকার হলেন অভিনেত্রী।

রবিবার পুষ্পা তারকার একটি ডিপফেক ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়। যাচাই না হওয়া ভিডিয়োটিতে, রাশমিকার মুখ অন্য এক মহিলার শরীরের উপর বসিয়ে একটি ভিডিও বানানো হয়েছে যেখানে ওই মহিলাকে একটি ফিটেড পোশাক পরে লিফটে উঠতে দেখা গিয়েছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করে জানান যে ভিডিয়োটি ডিপফেক।

একজন সাংবাদিক ট্যুইট করে ভিডিওটি ভুয়ো বলে নিশ্চিত করেন। তিনি এক্স মাধ্যমে লেখেন, ‘ভারতে ডিপফেক মোকাবেলা করার জন্য একটি আইনি এবং নিয়ন্ত্রক কাঠামোর জরুরি প্রয়োজন। আপনি হয়তো ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকা মান্দানার এই ভাইরাল ভিডিওটি দেখেছেন। তবে, এটি জারা প্যাটেলের একটি ডিপফেক ভিডিও’।

তিনি আরও বলেন, ‘একটি ডিপফেক পিওভি থেকে, ভাইরাল ভিডিওটি সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ভুল করানোর জন্য উপযুক্ত। তবে আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি (০.০১ সেকেন্ডে) দেখতে পাবেন যে যখন রাশমিকা (ডিপফেক) লিফটে প্রবেশ করছিলেন, হঠাৎ তার মুখ অন্য মহিলার থেকে রাশমিকায় পরিবর্তিত হয়’।

সম্পাদিত এই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অবশ্য বিষয়টি নিয়ে এখনও রাশমিকা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তার পাশে দাঁড়ালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

তিনি টুইট করে দাবি করেছেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তাঁর গুডবাই সিনেমার সহ-অভিনেতার সমর্থনে এগিয়ে এসে বলেন, ‘হ্যাঁ এটি আইনের জন্য একটি শক্তিশালী মামলা’।

সম্প্রতি নিজের বিভিন্ন কাজ নিয়েই ব্যস্ত অমিতাভ। কৌন বনেগা ক্রোড়পতির উপস্থাপক হিসেবে কাজ করছেন অভিনেতা। বড় পর্দার জন্য, বিগ বি রজনীকান্তের সঙ্গে তার ছবির কাজ শুরু করেছেন বলে মনে করা হচ্ছে। থালাপাথি ১৭০ নামের এই সিনেমায়, অমিতাভ ৩৩ বছর পর রজনীকান্তের সঙ্গে কাজ করছেন। সম্প্রতি মুম্বাইয়ে কয়েকটি দৃশ্যের শুটিং করেছেন দুজনে।

Lyca প্রোডাকশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল মুম্বইয়ে দুই সুপারস্টারের একসঙ্গে ছবি শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যখন সুপারস্টার এবং শাহেনশাহ ৩৩ বছর পর পর্দায় #Thalaivar170 Reunion-এর সেটে দেখা করেছিলেন! #Thalaivar170 কিংবদন্তিদের ডবল ডোজ হতে চলেছে! রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। মুম্বাই শিডিউল শেষ’। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার