সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

এক সিনেমায় সালমানের সঙ্গে শাহরুখ-হৃত্বিক

বিনোদন ডেস্ক : দিওয়ালিতে ফ্যানদের জন্য ভাইজানের উপহার ‘টাইগার ৩’। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। সালমান-ক্যাটরিনার জুটি এবারেও চড়াবে উন্মাদনার পারদ। কিং খানকেও দেখা যাবে টাইগার ৩-এ। ছবিতে খল চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। শাহরুখ-সালমানকে দেখার উচ্ছ্বাস তো আছেই অনুরাগীদের মনে। সঙ্গে রয়েছে এক নতুন ধমাকা।

অনেকদিন ধরেই হৃত্বিক রোশনকে এই ছবিতে দেখা যাবে, এই নিয়ে উঠেছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হল।

সূত্রের খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস সালমান, এসআরকে এবং কবীর ওরফে হৃতিক রোশনকে নিয়ে ‘ওয়ার ২’ বানানোর পরিকল্পনা করেছিল। তবে হঠাৎ তাদের প্ল্যানে এসেছে বদল। টাইগার ৩-তেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে প্রথমবার পর্দায় আনতে চলেছেন।

এই ছবিতে সম্ভবত গুপ্তচরের ভূমিকাতেই দেখা যাবে হৃত্বিককে। যদিও ছবির টিমের তরফে এখনও পর্যন্ত এবিষয়ে কিছু জানানো হয়নি।

যশরাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে এই স্পাইভার্স। অর্থ্যাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’– এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে বলিউডের ক্রসওভার।

স্পাই ইউনিভার্সের শেষ ছবি ছিল ‘পাঠান’। শাহরুখ-পাঠানকে বাঁচাতে তখন চলন্ত ট্রেনে আচমকাই এসে পৌঁছন টাইগার-সালমান। পর্দায় ঝড় তুলেছিল পাঠান-টাইগারের বন্ধুতার সেই দৃশ্য। এই ছবিতে টাইগারের সাহায্যে এগিয়ে আসবেন পাঠান, এমনটাই খবর। চলচ্চিত্র বাণিজ্য-বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই ১০০ কোটি পার করবে এই ছবি।

টাইগার -৩ এর আগে সালমানকে দেখা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। এবছরে এপ্রিল মাসে মুক্তি পায় এই ছবি। অভিনেতার ‘বিগ বাজেট’ ছবি হওয়া সত্ত্বেও বক্সঅফিসে খুব একটা হিট করতে পারেনি এই ছবি। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার