সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

আজীবন সন্মাননায় ভূষিত হলেন রোজিনা

বিনোদন ডেস্ক : আশির দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা রোজিনা। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মণিকোঠায়। পুরস্কারও পেয়েছেন অনেক। এরমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার।

১৯৮০ সালে ‘কসাই’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এবং ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। তবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিটা একেবারের আলাদা। এ বছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

সম্মাননা পেয়ে রোজিনা বলেন, আমি আগেও দুবার পুরস্কার পেয়েছি, কিন্তু এবারেরটা আলাদা। আমার সারাজীবনের কাজের জন্য রাষ্ট্র আমাকে পুরস্কৃত করেছে। আমি ভীষণ আনন্দিত। পুরস্কারের ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, আশির দশকে জনপ্রিয়তা পেলেও রোজিনা চলচ্চিত্রে পা রাখেন ১৯৭৬ সালে। ‘জানোয়ার’ ছবিতে একটি পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে নাম লেখান বড় পর্দায়। তার আগে বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

ওই সময় ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, জসিমসহ অনেকের বিপরীতে অভিনয় করে জনপ্রিয় জুটিতে পরিণত হন তিনি। সম্প্রতি পরিচালনাও শুরু করেছেন। এ বছরের মার্চে মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ফিরে দেখা’।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার