সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

শুটিংয়ে সাপের কামড়ে আহত ওমর সানী

বিনোদন ডেস্ক : বান্দরবনের পাহাড়ি এলাকায় প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র শুটিং চলছে। এতে অংশ নেন চিত্রনায়ক ওমর সানীও। সেখানেই ঘটে অঘটন।

জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে শুটিং চলাকালীন হঠাৎ পাহাড়ি একটি সাপ কামড়ে দেয় ওমর সানীর পায়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই অভিনেতাকে। এরপর নেওয়া হয় চিকিৎসকের কাছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সোমবার (৩০ অক্টোবর) সকালেই ঢাকার পৌঁছেন সানী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।

তিনি বললেন, ‘গতকাল আমরা শুটিং করছিলাম পাহাড়ি একটি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ সবুজ রঙের একটি সাপ সানীর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। আজ সকালে সানী ঢাকায় ফিরে গেছে। বর্তমানে সে সুস্থ আছে।’

সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানীও। তিনি বললেন, ‘আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এখন আমি ঢাকায়।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ওমর সানী ছাড়াও ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার