সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

শাকিবের সঙ্গে এসএমসির সমঝোতা

বিনোদন ডেস্ক : গত সেপ্টেম্বরে ‘ওরস্যালাইন’ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অভিনেতার একটি বিজ্ঞাপন প্রচার করছিল তাঁরা। যে কারণে প্রতিষ্ঠানটির কাছে চার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন শাকিব। তাঁর পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন।

কিন্তু রোববার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ফের পণ্যটির প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার।

এ প্রসঙ্গে আইনজীবী ওলোরা আফরিন গণমাধ্যমকে বলেন, ‘১১ অক্টোবর এসএমসির সঙ্গে শাকিব খানের একটি সমঝোতা হয়েছে। নতুন করে ডিলও হয়েছে, সে কারণে আবার পণ্যটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।’

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন শাকিব খান। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল এসএমসির। এরপর মেয়াদ শেষ হলে এসএমসি এন্টারপ্রাইজকে আইনি নোটিশ পাঠান চিত্রনায়ক। তবে আবারও সমঝোতা হওয়ায় নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

এদিকে, বর্তমানে নতুন ছবি ‌‘দরদ’-এর কাজে ভারতের বেনারসে অবস্থান করছেন শাকিব। শুরু হয়েছে শুটিং। সিনেমাটিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালনা করছেন অনন্য মামুন।

আরও পড়ুন:

বলিউড নায়িকা নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব

নিজের বিয়ে নিয়ে যা জানালেন দীঘি

বুবলীকে আমি ‘ঘৃণা’ করি : অপু বিশ্বাস

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার