বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
বিনোদন

কলকাতায় আবারও পুরস্কৃত জয়া আহসান

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সবসময় ঐতিহ্য আর আভিজাত্যের পোশাক পরে নজর কাড়েন। এবার জয়ার ফ্যাশনই তাকে এনে দিল অনবদ্য এক সম্মাননা।

সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। জয়া আহসান তাদের মধ্যে অন্যতম।

পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া। নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়েও পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে।

বিভিন্ন অ্যাওয়ার্ড শো মানেই জয়ার সাজ, পোশাকে নতুনত্ব। বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে জয়া হয়ে ওঠেন আবেদনময়ী। জয়া এর আগে অভিনয়ের জন্য একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।

আরও পড়ুন:

নিজের সিনেমা মুক্তির তারিখ জানালেন ডেভিড ওয়ার্নার

বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক

ঢাকাই সিনেমায় পাকিস্তানি মডেল

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ