রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন
advertisement
বিনোদন

অমিতাভ বচ্চন-শাহরুখ নন, সবচেয়ে দামি বাড়ি কোন বলিউড তারকার?

বিনোদন ডেস্ক : মুম্বাই শহরের অন্যতম আকর্ষণ বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাত। অনুরাগীরা আরব সাগরের তীরের এই শহরে বেড়াতে গেলেই ঢুঁ মারেন মান্নাতের সামনে। বিলাসবহুল বাড়ির দাম যে আকাশ ছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না।

এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাও। অমিতাভ বচ্চনকে এক ঝলক প্রত্যক্ষ করার জন্য প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। তবে মূল্যের মাপকাঠিতে শাহরুখ ও অমিতাভকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বলিউডের অন্য এক তারকার বাড়ি।

শোনা যায়, মান্নাতের দাম ২০০ কোটি রুপি। অন্যদিকে, জলসার দাম ১০০ কোটি রুপি। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ঘোরাফেরা করে ৫০ থেকে ১০০ কোটি রুপির মধ্যে। কিন্তু সেই সব নজির ভেঙে দিয়েছে সাইফ আলী খানের বাড়ি।

সাইফদের ‘পাতৌদি প্যালেস’-এর দাম নাকি ৮০০ কোটি রুপি। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত ‘পাতৌদি প্যালেস’। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিখার আলী খান পাতৌদি বানিয়েছিলেন পাতৌদি প্যালেস। ইফতিখার সম্পর্কে সাইফের দাদা। তিনি ছিলেন পাতৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তাঁর পরিবারের।

১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিখার আলী খান। সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই পাতৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি। প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপূর খান ও দুই ছেলে তৈমুর, জেহের সঙ্গে সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান এবং সাইফের দুই বোন সাবা আলী খান ও সোহা আলী খানও। সূত্র-হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ পাওয়া সংবাদ