বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

ফের বিপাকে সাইফ আলী, বাজেয়াপ্ত হতে পারে ১৫ হাজার কোটির সম্পত্তি!

বিনোদন ডেস্ক : ফের বিপাকে বলিউড অভিনেতা সাইফ আলী খান। মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। তার মধ্যেই জানা গিয়েছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিপাকে পড়লেন এ অভিনেতা। ভোপালে রয়েছে পটৌডী পরিবারের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি। শীঘ্রই এই সম্পত্তির দখল নিতে পারে মধ্যপ্রদেশ সরকার। ‘শত্রু সম্পত্তি আইন’-এর মাধ্যমে এই সম্পত্তির দখল নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

বেশ কয়েক বছর ধরেই এই সম্পত্তি দখল নেওয়ার সিদ্ধান্তের উপর ছিল স্থগিতাদেশ। ২০২৪-এর ডিসেম্বরে হাইকোর্টের তরফ থেকে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এমনিতেও এই স্থগিতাদেশের মেয়াদ ছিল ১৩ জানুয়ারি পর্যন্ত। ফলে এবার পটৌডীদের ১৫ হাজার কোটির সম্পত্তি দখলের ক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকারের কোনও বাধা রইল না। তাই নবাব মনসুর আলি খান পটৌদী ও তাঁর সম্পত্তি যে কোনও মুহূর্তে দখল নিতে পারে সরকার। এই জমির ৮০ শতাংশ ইতিমধ্যে বিক্রিও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সাইফ তাঁরই প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকাপাকি ভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন। এরপর থেকে পটৌদীদেরই অধিকার ছিল ভোপালের সম্পত্তির উপরে। কিন্তু এই জমি চলে আসে ‘শত্রু সম্পত্তি আইন’-এর আওতায়। সেই আইনের ভিত্তিতেই এই জমি দখল করা হবে বলে জানা যাচ্ছে।

এই ঘটনা থেকেই সাইফের অনুরাগীদের অনুমান, সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতার। গত সপ্তাহেই তাঁর বাড়িতে মধ্য রাতে হামলা করেন এক দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। সাইফ বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হন শরিফুল। ছ’বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাইফ। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

৩ বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ

সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার

সর্বশেষ পাওয়া সংবাদ