বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

৩ বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পরিবর্তন করা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙয়ের পোশাকগুলো। কেউ কেউ করছেন সমালোচনাও।

জনপ্রিয় গায়ক আসিফ আকবর তো এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেফতার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।

সবশেষে জনপ্রিয় এ গায়ক বলেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আসিফের সঙ্গে একমত হয়েছেন। কেউ বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছেন। অনেকে উচিত কথা বলায় গায়ককে দিচ্ছেন ধন্যবাদ।

সর্বশেষ পাওয়া সংবাদ