শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী তমালিকা কর্মকার

বিনোদন ডেস্ক: ছোট ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। বর্তমানে তাকে আর পর্দায় দেখা যায় না। পাঁচ বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে আছেন। এরমাঝে কয়েকবার দেশে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় এই অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পোস্ট করেন তিনি। সেখানে থেকেই এবার অভিনেত্রী জানালেন বিয়ের খবর।

জানা গেছে, যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন তমালিকা। অভিনেত্রীর স্বামীর নাম প্রভীন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি।

সোমবার (২০ জানুয়ারি) সকালে নিজেই জানালেন তার বিয়ের সংবাদ। একটি পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেখানে দুজনের ছবিও প্রকাশ করেন। এরপর একটি রিল প্রকাশ করেন যেখানে দুজনের একাধিক ছবি ছিল। অভিনেত্রীর প্রতিটি ছবিতেই স্বামীর সঙ্গে তাকে দারুণ খুশি দেখাচ্ছিল। দুজনের অনেক সুন্দর সময় কাটছে সেটা তাদের ছবিগুলো থেকেই স্পষ্ট।

image

তবে অভিনেত্রী কবে বিয়ে করেছেন সে ব্যাপারে কিছু জানাননি। সকালে তমালিকা কর্মকার তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রভীন। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।

জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাদের প্রেম ও বিয়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ