বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতের বান্দ্রা রেলস্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফকে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমনে সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন।

পরে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বান্দ্রা রেলস্টেশনে ঘুরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশের নজরে আসে এবং গ্রেপ্তার করা হয় তাকে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই বাড়িতে প্রবেশ করে।

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।

পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

image

সর্বশেষ পাওয়া সংবাদ