শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক : আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা স্বামী শাহাদাৎ হোসাইন গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি।

রোবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, ‘সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে’।

image

অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। দুইমাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন।

তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাৎ হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যেক্তা। তবে এসবে তার কোনও তোয়াক্কা নেই। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যেক্তা। দেশের বুকে তার ১২টি শোরুম রয়েছে।

তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী।

সর্বশেষ পাওয়া সংবাদ