বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিনোদন

লস অ্যাঞ্জেলসে দাবানলে হলিউড তারকার মৃত্যু

বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজ মারা গেছেন। মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর খবর দিয়েছেন মা শেলী স্কাইজ।

অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপার-এর মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।

Imported from WordPress: image-41.png

শেলী স্কাইজ জানিয়েছেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু জল দেওয়ার সময়ে দেখা গেল জল সরবারহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে জল দিতে পারিনি কারণ কোনও জলই পাইপে আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও জল ছিল না। জলের জন্য স্থানীয় দমকলের দফতরে ছুটে যাই। কিন্তু ফিরে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

উল্লেখ্য, লস অ্যাঞ্জলসের ৩০ হাজার একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। সেই আগুনে এখনওপর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনওপর্য়ন্ত এতবড় আগুন লস অ্যাঞ্জেলেসে হয়নি। সরকারের হিসেব অনুযায়ী আগুনে ক্ষতির পরিমাণ ১৩৫ বিলিয়ন ডলার।

আরও পড়ুন:

এই সম্পর্কিত আরো