বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

কপিশপের আয়োজনে অনুষ্ঠিত হলো কপিকলরব ৯ম পর্ব

বিনোদন ডেস্ক: যুগ যুগ ধরে ক্যারিয়ার হিসেবে ক্রিয়েটিভিকে নিজেরা বেছে নিয়ে যাঁরা আমাদের উৎসাহিত করেছেন, তাঁদের অন্যতম হলেন জনপ্রিয় অভিনেতা, লেখক, শিল্পী, নির্মাতা ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা’র অন্যতম কর্ণধার আফজাল হোসেন। সম্প্রতি কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন কপিকলবে তিনি বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্প সংশ্লিষ্ট বিবিধ বিষয়সহ নিজের তিন দশকের বেশি সময়ের সৃজনশীল জার্নির অভিজ্ঞান শেয়ার করেন।

দেশের বিজ্ঞাপন ও কমিউনিকেশন শিল্পের প্রশংসিত প্ল্যাটফর্ম কপিশপের আয়োজনে চলমান কপিকলরব-এর এটি ৯ম পর্ব। ইতোপূর্বে, মোস্তফা সরওয়ার ফারুকী, তানভীর হোসেন সহ বিজ্ঞাপন শিল্প সংশ্লিস্ট সফল মানুষেরা কপিশপের এ আয়োজনে সম্মানিত মেন্টর হিসেবে এসেছেন। এবারের আয়োজনে উপস্থিত সবাই কপিকলরবের ধারাবাহিকতা অটুট রাখার আহবান জানান।

কপিশপ-এর কিউরেটর মুশফিকুর রহমান পাভেল জানান, ‘প্রায় সবরকম কমিইনিকেশন প্রফেশনালদের সৃজনশীল দক্ষতা বাড়ানো ও একটি বিজ্ঞাপনী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কপিশপ কাজ করছে। সেই লক্ষ্য বাস্তাবায়নের মাধ্যমে দেশের বিজ্ঞাপন শিল্পে অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।’ আরো তথ্যের জন্য যোগাযোগ করুন copyshopdhaka@gmail.com

সর্বশেষ পাওয়া সংবাদ