বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
বিনোদন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়েছে হলিউড তারকাদের ঘরবাড়ি

বিনোদন ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দাবানল প্রথমে ২০ একর এলাকায় দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা ১২০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রাণহানি এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ। বাদ যাননি রুপোলি পর্দার তারকারাও। কেউ সামাজিকমাধ্যমে দেখেছেন। কেউ ছোট পর্দা থেকে জানেছেন, তাঁদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে ভিজে হাহাকার করছেন তাবড় হলিউড তারকারা।

জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাঁদের। সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কী ভাবে ছড়াল আগুন।

প্যারিস হিলটনের মালিবুতে বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। টিভির পর্দায় সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। ঝলকের কিছু অংশ সামাজিকমাধ্যমে ভাগ করেন তিনি। প্যারিস হিলটন বলেন, “এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।” তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তাঁর। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তাঁর পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তাঁর বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের বাকিরা।

খ্যাতনামী জেমি লি কার্টিস সামাজিকমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ। কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে, যাঁদের জন্য তিনি এবং তাঁর পরিবার প্রাণে বেঁচেছেন। তাঁর ভাগ করে নেওয়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তাঁরও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্‌রুদ্ধ তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক