বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি পোস্ট করে তোপের মুখে অরুণা

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপরে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন ঢাকাই সিনেমার এক সময়ের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের চিত্র ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত একদল অভিনয়শিল্পী গোপনে ছক কষছিলেন কীভাবে ছাত্রদের আন্দোলন দমানো যায়। যেখানে অন্যতম সহযোগী ছিলেন অরুণা বিশ্বাস।

সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে আবারও ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ড. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা।

দীর্ঘ সাড়ে ৭ বছর পর ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরে আদর দেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াই এরই মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই মা–ছেলের এই দীর্ঘপ্রতিক্ষীত মিলন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

যাদেরই একজন ‘আলো আসবেই’ গ্রুপের অরুণা বিশ্বাস। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টায় খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস।

সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতেই তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয়শিল্পী। নেটিজেনরা নানা মন্তব্যে কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সখ্যতা ও ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়গুলো টের পেয়ে বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস।

প্রসঙ্গত, ‘আলো আসবেই’ গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ