বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
বিনোদন

হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন এই অভিনেতা। এরমধ্যেই আবারও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে থাকলেও সুস্থ হচ্ছেন না তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে সিফাত ইসলাম।

প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত বলেন, বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে কেবিনে দেয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এই সম্পর্কিত আরো

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক