বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

বিয়ে করলেন তাহসান খান

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান নিজেই। শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন।

তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

image

প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়।

আরও পড়ুন:

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

রাহাত ফতেহ আলীর কনসার্টের আয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান

সর্বশেষ পাওয়া সংবাদ