বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায় আর নেই

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরুণ রায় আর নেই। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন একাধিক তারকা।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে অভিনেতা বিরসা দাশগুপ্ত লিখেছেন, ‘এটা ঠিক করলে না অরুণ দা।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘নির্মাতা অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। অরুণদা আমাদের মনের ভিতর থেকে যাবেন সারা জীবন।’

জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেই সময়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল পরিচালককে।

গত কয়েকদিনে ‘বাঘা যতীন’ পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। ধীরে ধীরে পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল। অবশেষে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

দেব অভিনীত ‘বাঘাযতীন’ সিনেমার শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে সিনেমার কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তাঁর। অসুস্থতা নিয়েই সিনেমার শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই ‘বাঘাযতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার কাজও।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘এগারো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন অরুণ রায়। ‘হীরালাল’, ‘বাঘা যতীন’ ছাড়াও ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’ সিনেমা তৈরি করে প্রশংসা কুড়িয়ে ছিলেন অরুণ রায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

সর্বশেষ পাওয়া সংবাদ