সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিনোদন

পাঁচ সপ্তাহে কীভাবে এমন বদলে গেলেন হৃতিক

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বয়স ৪৯-এর কোটায় হলেও বরাবরই ‘সিক্স প্যাক’ কিংবা ‘এইট প্যাক’ তাঁর শরীরে স্পষ্ট!

সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা হৃতিক জানালেন তাঁর ফিটনেস আসল রহস্য। পোস্টে অনুরাগীদের সঙ্গে হৃতিক ভাগ করে নিয়েছেন বডি রূপান্তরের মুহূর্ত। জানিয়েছেন, কীভাবে মাত্র পাঁচ সপ্তাহে তাঁর শরীরের এই বদল।

সামাজিক মাধ্যমে পাঁচ সপ্তাহ আগের এবং সাম্প্রতিক সময়ের একটি স্থিরচিত্র শেয়ার করেছেন এই অভিনেতা। যেখানে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘সিনেমার চরিত্রের জন্য লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আমি ভালোবাসি।’

কিন্তু হৃতিক এত অল্প সময়ের ব্যবধানে কীভাবে শরীরের আমূল পরিবর্তন আনলেন? সেই রহস্যও জানালেন তিনি।

সুপারস্টার হৃতিক বলেছেন, এই কাজটা মোটেই সহজ ছিল না। জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য না বলতে হয়েছে। প্রিয়জন, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সময় দিতে পারিনি, সামাজিক অনুষ্ঠানে যেতে পারিনি, ছেলেমেয়েদের স্কুলের মিটিংয়ে যেতে পারিনি, এমনকি রাতের দিকে কোনো কাজ থাকলে সেখানেও না বলতে হয়েছে। সব থেকে কঠিন ছিল রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়া।’

শারীরিক এই বদলের জন্য হৃতিক তাঁর ফিটনেস ট্রেনার ক্রিস গেথিনকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতা আরও জানিয়েছেন, ফিট হওয়ার এই যাত্রাপথে তিনি তাঁর প্রেমিকা সাবা আজাদেরও সমর্থন পেয়েছেন।

আসন্ন অ্যাকশন নির্ভর সিনেমা ‘ফাইটার’-এর জন্যই হৃতিকের এই বডি রূপান্তর। আর এই সিনেমায় তাঁর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত